February 23, 2026
ঢাকা: জামায়াত নেতা মাওলানা একেএম ইউসুফের মৃত্যু হয়েছে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে। লাশের ময়না তদন্ত শেষে রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. এ কে এম শফিউজ্জামান সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক ভাবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই ইউসুফের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি আমরা। এদিকে কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার আদিব আহমদ জানিয়েছেন, ইউসুফের ময়না তদন্ত শেষ হয়েছে। আমরা লাশ তার ছেলে মাহবুবুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ গ্রহণের পর তিনি যেখানে ইচ্ছে সেখানেই তাকে দাফন করতে পারেন। এ ব্যাপারে সরকারের বা কারা কর্তৃপক্ষের কোনো পৃথক নির্দেশনা নেই। অন্যদিকে প্রয়াত মাওলানা ইউসূফের ছেলে মাহবুবুর রহমান
বলেন, আমার বাবার মরদেহ কোথায় দাফন করা হবে এখনো সে সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, এখানে দলীয় সিদ্ধান্তের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে আজই রাত ৯ টার মধ্যে জানাতে পারব। তিনি আরো বলেন, আমার বাবার লাশ ধানমন্ডি অথবা বাগেরহাটে দাফন করা হবে। উল্লেখ্য মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার মাওলানা ইউসুফ রোববার পৌনে বারোটায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান।