February 21, 2026
স্পোর্টস ডেস্ক: কাঁধের ব্যাথার কারণে এশিয়া কাপে দেশের হয়ে মাঠে নামতে পারেননি তামিম ইকবাল। নিষিদ্ধের খাঁড়ায় পড়ে আগামীকালও আফগানিস্তানের বিুরদ্ধে মাঠে নামতে পারবেন না সাকিব আল হাসান। পিঠে মারাত্মক ব্যাথা পাওয়ায় অধিনায়ক মুশফিকুর রহীমের খেলাটাও রয়েছে অনিশ্চয়তায়। এবার এই দলে যোগ দিলেন বাংলাদেশের সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। সাইড ট্রোইনে পড়ে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি। তার বদলে দলে ডাক পেয়েছেন শফিউল ইসলাম।