পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মন্ত্রীদের শিষ্টাচার-লেভেল মেনে চলা উচিত:মুহিত

Posted on April 1, 2014 | in রাজনীতি | by

imagesঢাকা: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে উদ্দেশ্য করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, মন্ত্রীদের শিষ্টাচারের একটা লেভেল  মেনে চলা উচিত। সোমবার অর্থমন্ত্রীর সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী  যে বক্তব্য দিয়েছেন এর জবাবে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুহিত একথা বলেন। প্রসঙ্গত, সোমবার প্রকাশ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সংশোধন নিয়ে দুই মন্ত্রীর মধ্যে মতবিরোধ চলছিল। এরই বহিঃপ্রকাশ ঘটিয়ে  সোমবার দুপুরে পরিকল্পনা কমিশনের জনসংযোগ কর্মকর্তার কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আ হ ম মুস্তফা কামাল। আ হ ম মুস্তফা কামাল বলেন, উনি (অর্থমন্ত্রী) আমাকে অনুধাবন করতে বলেছেন। আমি  তো উনার সহকর্মী, অধীনে না। উনি (অর্থমন্ত্রী) প্রতিবছর বিশাল বাজেট  দেন। হাজার হাজার কথা বলেন। অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেন না। বাজেট বক্তব্য দিতে দিতে শুয়ে পড়েন। আমি হলে ১৫ পাতায় বাজেট  শেষ করে দিতাম। তিনি এ সময় আরো বলেন, তবে এটা ঠিক  যে ওনার বয়স হয়েছে। অনেক ভুল-ভাল বলেন। আমরা মাফ করে দিই।

পরিকল্পনামন্ত্রী অভিযোগ করে বলেন, অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের  পেনশন  নেন। তাই তিনি বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করবেন বলে তিনি (মুস্তফা কামাল) বিশ্বাস করেন না।পরিকল্পনামন্ত্রীর দিকে ইঙ্গিত করে মুহিত বলেন, মন্ত্রীরা শুড  রেমইনটেন সাম  লেভেল অফ শিষ্টাচার, ইট ইজ অল মাই পয়েন্ট।

বিশ্বব্যাংক থেকে পেনশন নেয়ার অভিযোগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পরিকল্পনামন্ত্রী ভুল তথ্যের ওপর বক্তব্য দিয়ে  ফেলেছেন। আই ডোন্ট  গেট এনি  পেনশন ফ্রম এনি ওয়ান ইন দ্যা ওয়ার্ল্ড এক্সপেকটিং গভর্মেন্ট অব বাংলাদেশ।

পদ্মা  সেতু নিয়ে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে আমি একদিন বলেছিলাম  যে, পদ্মাকে অসম্মান করার কারণে আমি বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে চাই। তবে আমি এটাও বলেছি  যে, মামলা হয়তো করবো যখন মন্ত্রী থাকবো না এবং প্রাইভেট সিটিজেন হবো। কারণ মন্ত্রী হিসেবে বিশ্বব্যাংক বাংলাদেশের হাইয়েস্ট  ডেভলপমেন্ট পার্টনার। সুতরাং মন্ত্রী হিসেবে মামলা করাটা শিষ্টাচার বহির্ভূত।

পিপিপি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি  বলেন, এটা তার দুর্বলতা। এটা তারই সংশোধন করা উচিত। এ ব্যাপারে আমার কিছু করার  নেই।মুহিত বলেন, পিপিপি হচ্ছে একটি ইন্টারন্যাশনাল কনসেপ্ট। আমি বাংলাদেশে এটা সৃষ্টি করিনি।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সমালোচনার প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, নাহ, আমার কোনো রিঅ্যাকশন  নেই।পরিকল্পনামন্ত্রীকে ইঙ্গিত করে অর্থমন্ত্রী বলেন, কথা বলার সময় একজন মন্ত্রীর শিষ্টাচার থাকা উচিত।বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সংশোধন নিয়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে  বিরোধ সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা সব সময় হয়। তারা  বেশি টাকা চায়। আমরা দিতে পারি না।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud