পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মধুপুরে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড

Posted on February 11, 2014 | in সারা দেশ | by

image (1)মধুপুর (টাঙ্গাইল): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত টাঙ্গাইলের মধুপুর উপজেলার শিক্ষার্থীদের মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধুপুর বাসস্ট্যান্ড চত্বরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা জানান, সকালে মানববন্ধনে অংশ নিতে তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে বাসস্ট্যান্ড চত্বরে আসেন। সেখানে দাঁড়াতে গেলে অনুমতি না থাকার অজুহাতে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।  পরে শিক্ষার্থীরা মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমানের সঙ্গে কথা বলেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিয়ে কর্মসূচি পালনের পরামর্শ দেন।

ওসি মজিবর রহমান বাংলানিউজকে জানান, এসএসসি পরীক্ষায় পুলিশ ফোর্স ডিউটিতে থাকায় এবং মধুপুরে হাটবার থাকায় তাদের মানববন্ধন করতে নিরুৎসাহিত করা হয়েছে।

এদিকে, মানববন্ধন কর্মসূচি পালন করতে না পেরে শিক্ষার্থীরা একটি প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের বাধার কারণে মানববন্ধন করতে না পারার ঘটনার প্রতিবাদ এবং নিন্দা জানান। এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud