পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভোটাররা এগিয়ে এলে আ.লীগকে হারানো অসম্ভব: জয়

Posted on September 18, 2013 | in রাজনীতি | by

joy1

ঢাকা:  প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচনকে সামনে রেখে দলের শীর্ষস্থানীয় নেতাদের সাংগঠনিকভাবে মাঠে নামার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিশাল ভোটব্যাংক রয়েছে। এই ভোটারদের সঙ্গে সাধারণ ভোটাররা এগিয়ে এলে আওয়ামী লীগকে হারানো অসম্ভব।

আজ মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সম্পাদকমÐলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জয় এসব কথা বলেন।

বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে সজীব ওয়াজেদ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের করণীয়, নির্বাচন প্রস্তুতি নিয়ে সম্পাদকমÐলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা হয়েছে।’

আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের উদ্দেশে জয় বলেন, ‘গত সাড়ে চার বছর ধরে আপনারা দেশের উন্নয়নে কঠোর পরিশ্রম করেছেন। তবে দেশের সামগ্রিক উন্নয়নের পথ এখনো অর্ধেক বাকি। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হতে সবাইকে সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামতে হবে।’

নির্বাচনী সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয় বলেন, ‘এই সফর চলমান থাকবে। কয়েক সপ্তাহ পর পর সফর করব। যদ্দুর সম্ভব আমি সব জায়গায় সফর করব। মূল উদ্দেশ্য দলীয় কর্মকাÐে অংশ নেওয়া।’

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও দীপু মনি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, শেখ রেহানার ছেলে রেজওয়ান সিদ্দিক ববি প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud