পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভেড়ামারায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ৫ শিশু আহত

Posted on February 26, 2014 | in সারা দেশ | by

images_27347কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ৫ শিশু গুরুতর আহত হয়েছে। আহতরা হলো বিলশুকাভবানীপুর গ্রামের আনারুল ইসলামের দুই পুত্র রাব্বী (৪) ও বাপ্পী (১০) ছানার পুত্র পাপ্পু (২), সেলিমের পুত্র সাকিব (৮) এবং সাইদুরের পুত্র সিফাত (৮)। বোমার স্প্রিন্টারের আঘাকে ক্ষত বিক্ষত হয়ে গেছে শিশুদের শরীর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আজ বুধবার দুপুর একটার দিকে ভেড়ামারা উপজেলার বিলশুকাভবনীপুর গ্রামের রিয়াজের ধান খোলার পাশে পরিত্যক্ত অবস্থায় বোমাটি বিস্ফোরিত হলে শিশুরা আহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উপজেলার বিলশুকাভবনীপুর গ্রামের রিয়াজের ধান খোলার পাশে ফাঁকা মাঠে দুপুরের দিকে খেলছিল শিশুরা। এসময় হঠাৎ করেই পরিত্যক্ত অবস্থায় থাকা বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে শিশুরা আহত হয়। বোমাটি মাটির নীচে ছিল বলে স্থানীয়রা জানায়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এবং মডেল থানার ওসি পারভেজ ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud