পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে তিনজনের কারাদণ্ড

Posted on July 22, 2014 | in ইসলাম | by

439759-CourtJudgeJustice-1348133546-377-640x480প্রতিবেদক: ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের পরিচালক ও ব্যবস্থাপকসহ তিনজনকে ১০ বছরের কারাদণ্ডাদেশ ও দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আবদুর রশীদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত তিনজন হলেন প্রতিষ্ঠানের পরিচালক চিকিত্সক হেলেন পাশা, ব্যবস্থাপক মিজানুর রহমান ও ওষুধের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা নৃগেন্দ্র নাথ বালা। এর মধ্যে প্রথম দুজন জামিনে রয়েছেন। তৃতীয়জন পলাতক। জামিনে থাকা দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মামলায় অ্যাডফ্লেমের মালিক আজফার পাশা ও মান নিয়ন্ত্রক আরেক কর্মকর্তা মো. নোমানকে খালাস দিয়েছেন আদালত। ১৯৯৩ সালে অ্যাডফ্লেমের প্যারাসিটামল খেয়ে সারা দেশে ৭৬ জন শিশু মারা যায়। এ ঘটনায় ওই বছরই ড্রাগ আইনে ওষুধ অধিদপ্তরের কমর্কর্তা আবুল খায়ের বাদী হয়ে মামলাটি করেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud