পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভেঙে গেলো স্লামডগের প্রেম

Posted on December 11, 2014 | in বিনোদন | by

08wmz36dবিনোদন ডেস্ক, : ভেঙে গেলো স্লামডগের প্রেমঢাকা: ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা দেব প্যাটেল এবং ভারতীয় মডেল ও অভিনেত্রী ফ্রিদা পিন্টো। দীর্ঘ ছয় বছরের টানাপেড়েনের পর এবার সত্যি সত্যি তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে।
‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবিতে কাজ করার সময় থেকেই চুটিয়ে প্রেম করছিলেন দেব ও ফ্রিদা। সমস্যা শুরু হয় বাস্তব জীবনের জুটি থেকে, আবারও যখন রুপালি পর্দায় জুটি বাঁধার প্রস্তাব আসে, তখন ফ্রিদা সাফ জানিয়ে দেন তিনি আর দেবের সঙ্গে ছবি করবেন না। তখন অনেকেই বলেছিলেন তাদের সম্পর্কে চিড় ধরেছে। অবশেষ জানা গেলো ভাঙনের খবর। ব্রিটেনের একটি পত্রিকা জানায়, সম্প্রতি স্লামডগ মিলিয়নিয়ার জুটি সেচ্ছায় সম্পর্ক ভেঙে দিয়েছেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud