পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভারতে তাপদাহে মৃত ৭৫০, ‘রেড এ্যালার্ট জারি’

Posted on May 26, 2015 | in আন্তর্জাতিক | by

25610_1আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় গত কয়েক দিনের প্রচণ্ড তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে সাতশতে দাঁড়িয়েছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে মারা গেছে ৫৫১ জন। বাকিরা তেলেঙ্গানা রাজ্যের। কর্তৃপক্ষ পাণহানি ঠেকাতে এ দুটি রাজ্যে রেড এলার্ট জারি করেছে।সেইসঙ্গে শ্রমিক ও অন্য লোকদের বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাঠে কাজ না করার আহ্বান জানানো হয়েছে। জনসাধারণকে অপ্রয়োজনে বাইরে না থাকতে, বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে ও সানস্ট্রোকের কোনো সম্ভাবনা দেখামাত্র নিকটবর্তী স্থানীয় হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। এনডিটিভি সূত্রে জানা যায়, সোমবার রাজধানী নয়াদিল্লিতেই তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেলেঙ্গানার কিছু অংশে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা বিগত কয়েক দশকের মধ্যে প্রথম।
তেলেঙ্গানার আদিলাবাদ, নিজামাবাদ, করিমনগর, মেদাক, বারঙ্গল, খাম্মাম, রঙ্গারেড্ডি, হায়দরাবাদ, নালগোনদা ও মাহবুব নগর জেলা থেকে, আর অন্ধ্র প্রদেশের পূর্ব গোড়াবাড়ি, পশ্চিম গোড়াবাড়ি, কৃষ্ণ, গুন্তুর, প্রকাশম, নেলোর, চিত্তর, কাদাপা ও কুর্নুল জেলা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

অন্ধ্র প্রদেশের নেলোরে, প্রকাশম, বিজয়নগরম, কৃষ্ণা, কাদপা, পশ্চিম গোদাবরি, গুনতুর, বিশখাপত্মম, শ্রিককুলাম ও অনন্তপুর, চিত্তোর ও কুর্নল থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।
অন্ধ্রপ্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিশেষ কমিশনার পি তুলসি রাণী বলেন, যারা হতাহত হয়েছেন তারা বেশির ভাগই সরাসরি রোদের মধ্যে ছিলেন। এছাড়া তাদের বেশির ভাগই শ্রমিক শ্রেণীর লোকজন। যাদের বয়স ৫০ কিংবা তার ঊর্দ্ধে। সেইসঙ্গে সবাইকে পূর্ব সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে বলে জানান তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud