February 22, 2026
ঢাকা: পাকিস্তানীদের পেস আক্রমনে ভেঙে চুরমার ভারত টপওর্ডার। দলীয় শতরান পার করতেই সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক বিরাট কোহলিসহ দুই ওপেনার শিখর ধাওয়ান, রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানেরা। একমাত্র রোহিত শর্মার(৫৬) ছাড়া উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি কেউই। পাকিস্তানের পক্ষে অভিষেক ম্যাচেই চমক দেখিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন পাক পেসার মোহাম্মদ তালহা। বাকি দুটির একটি দখল আরেক পেসার উমর গুল এবং শিখর ধাওয়ানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে অন্য উইকেটটি দখলে নিয়েছেন ডানহাতি স্পিনার মোহাম্মদ হাফিজ। রিপোর্ট লেখা পর্যন্ত ২৭ ওভার থেকে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১২৩ রান। ক্রিজে রয়েছেন দুই ব্যাটার আম্বাতি রাইডু(১৯) ও দিনেশ কার্তিক(৫)।