পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভারতীয় মহাশূন্য যানের মঙ্গলের কক্ষপথে প্রবেশ

Posted on September 24, 2014 | in আন্তর্জাতিক | by

73491_isro-700উৎক্ষেপণের এক বছরেরও কম সময়ের মধ্যে ভারতের মঙ্গলযান বুধবার সকালে মঙ্গল গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে। প্রথমবারের চেষ্টাতেই মঙ্গলের মাটিতে পা দিয়ে রেকর্ড গড়েছে ভারতের মহাশূন্য গবেষণা সংস্থার (ইসরো) এই মঙ্গল যান। দেশবাসীকে এই ঐতিহাসিক মুহূর্তে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলে এ পর্যন্ত ৫১ বার অভিযান হয়েছে। এর মধ্যে ২১ বার অভিযান সফল হয়েছে। আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা মঙ্গলে সফল অভিযান করতে পেরেছে। তবে প্রথমবারই কেউ সফল হয়নি। এক্ষেত্রে সফল দেশ একমাত্র ভারত।

বুধবার স্থানীয় সময় সকাল ৮ টা ২ মিনিটে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে ভারতের মহাশূন্য যান। ভারতের এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ইসরোর দপ্তরে স্বয়ং উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ছাড়াও রেল মন্ত্রী সদানন্দ গৌড়া, বেসামরিক বিমান চলাচল বিষয়ক প্রতিমন্ত্রী জি এম সিদ্ধেশ্বরী, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান ড. কে রাধাকৃষ্ণ ও শীর্ষ বৈজ্ঞানিক ইউ আর রাও উপস্থিত ছিলেন।

ভারতের মঙ্গলযান মঙ্গলের কক্ষপথে প্রবেশের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরোর বিজ্ঞানী ও দেশবাসীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘ভারত সফলভাবে মঙ্গলে প্রবেশ করে আজ ইতিহাস তৈরি করেছে।’

গত বছরের ৫ নভেম্বর ব্যাঙ্গালোরের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি ২৫ রকেটে চেপে মঙ্গলগ্রহে পাড়ি জমায় মঙ্গলযান। এর পরে বেশ কিছু দিন পৃথিবীর চার পাশে পাক খেতে খেতে নিজের গতি বাড়াতে থাকে এ মহাশূন্য যান। সবশেষে ১ ডিসেম্বর লালগ্রহের দিকে ছুটতে শুরু করে এটি। দশ মাস ধরে প্রায় ৬৬ কোটি ৬০ লাখ কিলোমিটার পাড়ি দিয়ে গত ২২ সেপ্টেম্বর মঙ্গলের কাছাকাছি পৌঁছে যায় মঙ্গলযান।

ইসরো জানিয়েছিল, বুধবার সকালেই মঙ্গলের অভিকর্ষের বলয়ে ঢুকবে মঙ্গলযান। পৃথিবীর চারপাশের গ্রহের প্রবল টান মোকাবেলা করে মঙ্গলযানকে নির্দিষ্ট কক্ষপথে বসিয়ে দেয়ার দায়িত্ব¡ সামলাবে মহাকাশযানের ল্যাম ইঞ্জিন।
তারপর আশা আর আশঙ্কার দোলাচলে প্রতিটা মুহূর্ত কেটেছে ইসরোর বিজ্ঞানীদের। অবশেষে বুধবার সকালে আসলো সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলের চার পাশে নির্দিষ্ট কক্ষে বসল মঙ্গলযান। ইতিহাসে নাম উঠল ইসরোর।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud