পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভারতীয় পরিচালকের নাটকে ছন্দা

Posted on November 24, 2014 | in বিনোদন | by

bg_chonda_197049094কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ‘মোহর আলী’ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে একটি ধারাবাহিক নাটক। এতে হীরামন চরিত্রে অভিনয় করছেন গোলাম ফরিদা ছন্দা। এখানে তাকে দেখা যাবে ভিন্ন সাজে। গাজীপুরের ভবানীপুরে টানা আটদিন এর প্রথম ধাপের দৃশ্যধারণ হয়েছে।
নাটকটির নাট্যরূপ দিয়েছেন শুভাশীষ বন্দ্যোপাধ্যায়ের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন ভারতের শংকর চন্দ। এতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শিরিন আলম প্রমুখ। শিগগিরই চ্যানেল আইয়ে ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে বলে জানা যায়।
নাটকটি প্রসঙ্গে ছন্দা বাংলানিউজকে বলেন, ‘এটি বড় ক্যানভাসের নাটক। বাল্যকালে বিয়ে হয়ে যাওয়া এক বিধবা মেয়ের চরিত্রে আমাকে দেখা যাবে। স্বামীর মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারে না সে। তার দুই ছেলেমেয়ে আছে।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud