পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভারতকে ১৩৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

Posted on March 28, 2014 | in খেলাধুলা | by
  • মিরপুর:182769

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি টস জিতে মুশফিকুর রহিমকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান।টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য ভারতকে করতে হবে ১৩৯ রান।

বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন শামসুর রহমান শুভ। আগের ম্যাচে বাদ পড়া নাসির হোসেনও দলে ফিরেছেন। বাদ পড়েছেন সাব্বির রহমান ও মুমিনুল হক।বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এর আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল। ওই ম্যাচে এক প্রকার প্রতিরোধহীন হারের তিক্ত স্বাদ নিয়েছে বাংলাদেশ।

আজ ভারতের বিপক্ষে হারলে টানা দুই হার হবে বাংলাদেশের। সেমিফাইনালে খেলার আশা আর টিকে থাকবে না। ভারত এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসেই হারিয়েছে তারা।

এ ম্যাচটি জিতলে ভারতের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে।  দুই দল এর আগে মাত্র ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জয় এসেছিল ভারতের পক্ষেই। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় আসরে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। আগে ব্যাটিং করে ভারত বাংলাদেশের সামনে ১৮১ রানে বিশাল সংগ্রহ এনে দেয়। জবাবে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি তুলতে পারেনি।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, আনামুল হক বিজয়, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা ও আল-আমিন হোসেন।

ভারত দল : রোহিত শর্মা, শেখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, ভিরাট কোহলি, মাহেন্দ্র সিং ধোনি, অশ্বিন, জাদেজা, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud