পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভাবির চুমুর জের

Posted on December 5, 2014 | in আন্তর্জাতিক | by

marriageআন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষ। কনের গলায় মালা পরাবে বর। এসময় দুষ্টুমি করে বরকে চুমু দিলেন তার ভাবি। ব্যাস, এতেই লঙ্কাকাণ্ড। আসরেই ভেঙে গেল বিয়ে।
সম্প্রতি ভারতের আলীগড়ে এ ঘটনা ঘটেছে।
খবর অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’জনের পরিচয়, তারপর প্রেম। পরে দুই পক্ষের পরিবারই বিয়েতে সম্মতি দেয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে কনেকে মালা পরানোর সময় বরের বড় ভাইয়ের স্ত্রী দেবরের গালে চুমু দেন।
পর্যন্ত থেমে থাকলে হয়ত ওতো বড় অঘটন ঘটতো না। খেপাটে ভাবি দেবরকে নিয়ে ছুটলেন নাচের জায়গায়। তারা যখন পা মিলিয়ে নাচছিলেন তখন বিক্ষুব্ধ কনে পক্ষ এ ব্যাপারে বরপক্ষের কাছে অভিযোগ করে।
এটি হেসে উড়িয়ে দিলেও বিষয়টি মেনে নিতে পারছিল না কনেপক্ষ। এক পর্যায়ে দু’পক্ষে বাগযুদ্ধ থেকে শুরু হয়ে যায় হাতাহাতি। পরে বিক্ষুব্ধ বর পক্ষ বিয়ে ভেঙে দিয়ে বাড়ি ফিরে যায়।
লোকজন বরকে আটকে রাখে। পরদিন পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud