March 13, 2026
ব্রাহ্মণবাড়িয়া: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামে দুই পক্ষে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক আহত হয়েছেন। নিহতরা হলেন- ইসমাইল মিয়া (৪৫) ও সামসুল ইসলাম (৪০)। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সাদেকপুর গ্রামে ইকবাল চেয়ারম্যান ও আবদুল হাই চেয়ারম্যানের দলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকাল থেকে দুদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়।
দুপুরের পর সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে দুদল পুরো এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে। সংঘর্ষে প্রতিপক্ষের ধাড়ালো অস্ত্রের আঘাতে ইসমাইল মিয়া ও সামসুল ইসলাম নিহত হয় ও অর্ধশতাধিক আহত হয়।
নিহতদের মৃতদেহ সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এলকায় দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ এলাকায় রয়েছে।