পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ব্যর্থতা ঢাকতে বিএনপি-জামায়াতের ওপর দোষ চাপাচ্ছে সরকার

Posted on September 30, 2015 | in রাজনীতি | by

এম এ মানিক: বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যা ঘটনার ব্যর্থতা ঢাকতে সরকার বিএনপি ও জামায়াতের ওপর দোষ চাপাচ্ছে। প্রায় নয় মাস পর বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে গণমাধ্যম কর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি। প্রায় ৯ মাস পর বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাকে শুভেচ্ছা জানান দলের নেতারা।30-09-15-Mirza Fokrul Islam Alamgir_BNP Noya Paltan Office-2 (1)

পরে কিছু দাপ্তরিক কাজ সেরে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। অতিসম্প্রতি ঢাকায় ইতালিয়ান নাগরিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশে গণতন্ত্রের সংকটের কারণেই এমন ঘটনা ঘটছে। তিনি বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে বলেই এ ধরনের ঘটনা ঘটছে।’ এই হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াতের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেন মির্জা ফখরুল। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে সরকার দায় এড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘সরকার ব্যর্থতা ঢাকতে অন্যের ওপর দোষ চাপিয়ে তার দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন।’

জঙ্গিবাদ নিয়ে সরকারের অবস্থানেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। এ বছরের ৬ই জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় নাশকতার মামলায় গ্রেপ্তারের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবশেষ এই কার্যালয়ে এসেছিলেন গত বছরের ডিসেম্বরে।
সূত্র: সময় টিভি

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud