পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বৈরী আবহাওয়ায় বিপাকে দিনাজপুরবাসী

Posted on February 15, 2014 | in সারা দেশ | by

8849.jpg_10047_0.8849গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরবাসী। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় নতুন করে জেঁকে বসেছে শীত। এতে দরিদ্র-ছিন্নমূল মানুষ পড়েছে চরম বিপাকে। বিশেষ করে খেটে খাওয়া পরিবারগুলো পড়েছে বিপাকে। এ আবহাওয়ার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে রবি ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে। ক্ষেতে থাকা আলু, ভুট্টা, টমেটো, বেগুন, মরিচ, বোরো ও গমসহ বিভিন্ন ফসল এতে ক্ষতিগ্রস্ত হবে বলে কৃষকদের দাবি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল আলম জানিয়েছেন, এ বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ফসলে পচন ধরবে।

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud