পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বৈধকরণ সময় বাড়াতে শ্রমিকদের আকুতি

Posted on June 30, 2013 | in প্রবাসী জীবন | by

saudi20130630051638

রিয়াদ: আর মাত্র ৪ দিন বাকি থাকলেও এখনো বৈধ হতে পারেননি অনেক শ্রমিক। তাই বিশেষ ক্ষমার মেয়াদ বাড়াতে শেষ সম্বল হিসেবে সৌদি বাদশার প্রতি আকুল আবেদন জানিয়েছেন সাধারণ প্রবাসীরা।

এর আগে বিভিন্ন দেশ, মন্ত্রণালয়, চেম্বার অফ কমার্স এবং বিভিন্ন শ্রমিক সংগঠন বিশেষ ক্ষমার মেয়াদ বাড়াতে সৌদি বাদশাকে অনুরোধ জানিয়েছে।  ট্যাক্সিচালক ইস্রাফিল হোসেন জানান, মাত্র ১০ শতাংশ প্রবাসীর বৈধকরণের কাজ শেষ হয়েছে। এখনো বৈধ হওয়ার জন্য অপেক্ষায় আছেন লাখ লাখ প্রবাসী। সৌদি বাদশা এসব শ্রমিকদের কথা চিন্তা করে সময় বাড়াবেন বলে আশা করেন তিনি।

৩ জুলাইয়ের পর থেকে অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে সৌদি পাসপোর্ট ও শ্রম মন্ত্রণালয় থেকে বার বার ঘোষণা করা হচ্ছে। বৈধকরণ করার লাইনে দাঁড়িয়ে ট্যাক্সিচালক ইস্রাফিল হোসেন বলেন, আমরা খুব চিন্তিত এবং অনেক চাপের মধ্যে আছি। আমরা সৌদি বাদশার মুখের দিকে তাকিয়ে আছি ক্ষমার মেয়ার বাড়াবেন সে আশায়। 

 বিশেষ ক্ষমার মেয়াদ বাড়াতে সৌদি বাদশার কাছে নতজানু আবেদন করেন এ ট্যাক্সিচালক। সাধারণ শ্রমিক জাকিরুল ইসলাম বলেন, সৌদি বাদশার আরেকটি আদেশের অপেক্ষা করছি। আমরা শত শত মানুষ সেই ভোর ৪টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো লাইন অনেক বাকি।

বুধবার পর্যন্ত সময় আছে উল্লেখ করে তিনি বলেন, এ স্বল্প সময়ের মধ্যে এতো লোকের কাজ শেষ করা সম্ভব নয়।  হাজার হাজার প্রবাসী এখনো ফিঙ্গারপ্রিন্ট (আঙ্গুলের ছাপ) দিতে পারেননি বলেও জানান তিনি। তিনি বিশ্বাস করেন, সৌদি বাদশা তার দেওয়া বিশেষ ক্ষমার মেয়াদ বাড়াবেন।

তিনি আরও বলেন, আমরা লাখ লাখ মানুষ তার উদারতার জন্য অপেক্ষা করছি। কারণ, তার আরেকটি রাজকীয় ফরমান লাখ লাখ প্রবাসীকে বৈধ হতে সহায়তা করবে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাসহ বেশ কয়েকটি দেশের শ্রমিকরা ৩ জুলাইয়ের আগে বৈধ হওয়ার চেষ্টা করছেন।

যথাসময়ে শ্রমিকদের বৈধ করতে জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সরকারি দফতর কনস্যুলেট সেবা দিচ্ছে বলেও জানা গেছে। সৌদি আরবে বসবাসরত অবৈধ শ্রমিকদের কোনো ধরনের শাস্তি এবং জরিমানা ছাড়া বৈধ হতে সৌদি বাদশার বিশেষ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ জুলাই।

এ সময়ের পর অবৈধ শ্রমিক পাওয়া গেলে ১ লাখ রিয়াল জরিমানাসহ ২ বছরের কারাদণ্ডের বিধান করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud