February 17, 2026
বেনাপোল (যশোর): বাস দুর্ঘটনায় সাত স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় বন্দর নগরী বেনাপোল শোকের নগরীতে পরিণত হয়েছে। নিহত ও আহতদের স্বজনদের গগন বিদারী আর্তচিৎকারে বেনাপোলের আকাশ-বাতাস ভারী হয়ে ওঠেছে। এর আগে রাত সাড়ে আটটার দিকে দুর্ঘটনার খবর বেনাপোলে পৌছা মাত্রই থমকে যায় সেখানকার কাজকর্ম। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট। অন্যদিকে বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটন ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানোসহ নিহতের বাড়িতে ছুটে যান। সেই সঙ্গে তিনি পৌরসভার পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করেন। এরপর তিনি নিজ উদ্যোগে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কার ব্যবস্থা করে স্বজনদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করেন। প্রসঙ্গত, শনিবার সকালে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা বার্ষিক বনভোজনে (শিক্ষা সফরে) রাজ মেট্রো-জ- ১১-০০৮০ নম্বরের একটি বাসযোগে মেহেরপুরের মুজিব নগরে যায়।
বনভোজন শেষে ফেরার পথে যশোরের চৌগাছার ঝাউতলা এলাকায় একটি নছিমনকে রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এরা হলো, আখি (১১), সাব্বির (৮), সুরাইয়া (৮), শান্ত (৬), মিথিলা (৭), শাহানারা (৯) ও আকিল হোসেন (৭)। এ সময় আহত হয় আরও ৪৩ জন শিক্ষার্থী। তাদের চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় পোর্ট থানা পুলিশের ওসি মোসারেফ হোসেন