পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১ ডিসেম্বর

Posted on November 24, 2014 | in রাজনীতি | by

ঢাকা:  জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১ ডিসেম্বর পুনর্নির্ধারণ করেছেন আদালত।
রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের অস্থায়ী আদালতে মামলার প্রথম সাক্ষী ও বাদীর অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
ছিলেন না বিএনপি চেয়ারপারসন বেগম  খালেদা জিয়া। তবে মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক  হারুন-অর-রশিদও সাক্ষ্য দিতে হাজির হন।
আইনজীবীরা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল মামলার চার্জ গঠনকে চ্যালেঞ্জ করে আপিল আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন বলে উল্লেখ করে সময়ের আবেদন জানান। তারা আবেদনে বলেন, সোমবার এ আবেদনের আদেশ ও শুনানি হওয়ার কথা রয়েছে। এছাড়া আমরা গত ১৩ অক্টোবর এ আদালতের প্রতি অনাস্থা জানিয়ে উচ্চ আদালতে আবেদন জানিয়েছি। এ আবেদনেরও শুনানি হতে পারে। তাই সময়ের আবেদন জানানো হয়।
পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মাহবুবউদ্দিন খোকন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবদীন ও সানাউল্লাহ মিয়া।
আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১  ডিসেম্বর পুনর্নির্ধারণ করেন আদালত।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud