পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বৃহস্পতি রবি ও সোমবার জামায়াতের হরতাল

Posted on October 29, 2014 | in জাতীয় | by

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেওয়ার প্রতিবাদে আগামী বৃহস্পতি, রবি ও সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। 55_Narayangong+Shutdown+clash_31082014_002 copyবুধবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো মো. ইব্রাহীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান যুক্ত বিবৃতিতে কর্মসূচির ঘোষণা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল। রোববার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়ার পর রায় প্রত্যাখ্যান করে তারা এ হরতাল ঘোষণা করে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud