April 18, 2026
মুন্সীগঞ্জ: গরুর জন্য খাবার আনার কথা বলে বাাড় থেকে দূরে নিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধ তার কিশোরী নাতনীকে ধর্ষণ করেছেন। ঘটনার একদিন পর ধর্ষণের শিকার ওই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড় কালীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষিত শিশুর পরিবারের সদস্যরা জানান, গরুর জন্য খাবার আনতে যাওয়ার কথা বলে চাচাতো দাদা ইউসুফ আলী তাঁর নাতনীকে বাড়ি থেকে বাইরে নিয়ে ধর্ষণ করে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে কতর্ব্যরত ডাক্তার ফৌজিয়া বেগম জানিয়েছেন, শিশুটিকে শারীরিক নির্যাতন করা হয়েছে। জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন- এ ঘটনায় গজারিয়া থানায় মামলা হয়েছে। ধর্ষক ইউসুফকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।