March 7, 2026
প্রতিবেদক : পল্টন থানায় দায়ের করা বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন
আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৩ আদালতে সোমবার উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তিনি। এর আগে মামলাটি ওই আদালতে বদলি করা হয়। মামলার অভিযোগ গঠন শুনানির জন্য সোমবার দিন ধার্য ছিল। শুনানি শেষে বিচারক মঞ্জুর কাদের মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করে মামলার অভিযোগ গঠনের জন্য ২০১৬ সালের ১৭ জানুয়ারি দিন ধার্য করেন। ২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টনের ভিআইপি রোডস্থ হোটেল ক্যাপিটালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের মামলাটি করেন।
২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।