পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিশ্বের সবচেয়ে মোটা মানুষের মৃত্যু

Posted on December 5, 2014 | in আন্তর্জাতিক | by

keithআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে মোটা মানুষ কেইথ মার্টিন (৪৪) মারা গেছেন। ৪৪৫ কেজি ওজনের কেইথ হৃৎপিণ্ডের প্রদাহজনিত রোগে ভুগছিলেন ।
ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছেন।
কেইথের দিন কাটতো খাওয়া দাওয়া আর শুয়ে থেকেই। লন্ডনের এই বাসিন্দা প্রতিদিন ২০ হাজার ক্যালরির খাবার গ্রহণ করতেন। এগুলো সবই ছিল সুপার ফাস্টফুড।
সকালের নাস্তার মধ্যে ছিল ছয়টি ডিম, পিৎজা, কাবাব, চাইনিজ খাবার। লাঞ্চ আর ডিনারে থাকতো ঢাউস সাইজের ম্যাকডোনাল্ড বার্গার। আর এর সঙ্গে থাকতো ছয় পাউন্ড কফি ও দুই লিটার সফট ড্রিঙ্ক।
পাশাপাশি সারাদিন চিপস, চকলেট, মিষ্টি আর বিস্কুট চিবুতেন কেইথ।
ধরা পড়লে গত মার্চে কেইথকে রীতিমতো ক্রেনে করে ঘর থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার খাদ্যনালীর সংকোচনের জন্য অপারেশন করা হয়। এর মাধ্যমে তার পাকস্থলীর দুই তৃতীয়াংশ ছেঁটে ফেলা হয়।
ওজনের কারণে কেইথ দীর্ঘ এক যুগ বাড়ি থেকে বের হননি। আর এই সময়টাতে তার সেবাযত্ন করতেন তার দুই বোন শ্যারন ও টিনা। ভাইয়ের মৃত্যুর প্রতিক্রিয়ায় তারা বলেন, আমরা প্রচণ্ডভাবে তার অভাববোধ করবো।
কেইথের পাকস্থলীতে অপারেশনকারী চিকিৎসক ম্যানুয়েল বলেন, ‘সরকারের উচিৎ ফাস্টফুডের দাম বাড়ানো। নতুবা আমাদের কেইথের মতো আরো লোককে দেখতে হবে।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud