পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিশ্বাসযোগ্য নির্বাচন দ্রুতই: এরশাদ

Posted on January 20, 2014 | in জাতীয় | by

09-FNS-N-P-20-01-2014ঢাকা:  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশনের অধীনে দ্রুতই আরেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংরক্ষিত আসনে সাংসদ হতে ইচ্ছুক নারী সদস্যদের তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি থেকে সংরক্ষিত আসনে সাংসদ হতে ৯৬ জন ফরম সংগ্রহ করেন। সংসদে প্রতিনিধিদের সংখ্যা অনুপাতে জাতীয় পার্টি পাবে ছয়টি আসন। এরশাদ আজ আগ্রহী প্রার্থীদের বলেছেন, বিশ্বাসযোগ্য নির্বাচন হলে আরও বেশিসংখ্যক নারীকে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেবেন তিনি। তবে সাক্ষাত্কার গ্রহণের পর এরশাদ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। অন্যদিকে যথাযথভাবে সাক্ষাত্কার না হওয়ায় অনেকেই বিরক্ত হয়েছেন। তাঁরা কার্যালয় থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে ক্ষোভ ঝাড়েন। জাতীয় মহিলা পার্টির ভাইস চেয়ারম্যান রীতা নুন বলেন, ‘টাকা-পয়সা আর আকর্ষণীয় চেহারা এমপি হওয়ার পূর্ব শর্ত।’ তিনি দাবি করেন, গত ২৯ বছর ধরে তিনি জাতীয় পার্টি করছেন। ১৯৯৩ সালে তিনি জেলও খেটেছেন। রাজশাহী বিভাগ থেকে আসা এক নারীনেত্রী বেগম সফুরা সরকার বলেন, ‘সাক্ষাত্কারের জন্য ডাকা হলেও কোনো সাক্ষাত্কার হয়নি। স্যার বলেছেন বিশ্বাসযোগ্য নির্বাচন যখন হবে, তখন সরাসরি নির্বাচনে অনেকে অংশ নেওয়ার সুযোগ পাবেন।’

আগামী দু-এক দিনের মধ্যে মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করে নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud