পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিল আয়ারল্যান্ড

Posted on October 15, 2014 | in খেলাধুলা | by

pg-60-oshea-gettyস্পোর্টস ডেস্ক: ইউরো কাপ বাছাইপর্বের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে ড্র করেছে আয়ারল্যান্ড। যোগ করা অতিরিক্ত সময়ে আইরিশদের গোলে জয় হাতছাড়া হয় জার্মানদের। ভেলতিনস এরিনাতে বাছাইপর্বের এ ম্যাচে প্রথমে গোল করে লিড নিয়েছিল জোয়াকিম লো’র শিষ্যরা। তবে, ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল জার্মানির। টনি ক্রুসের ছোট পাসে বল পেয়েছিলেন থমাস মুলার। কিন্তু সেখান থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হন তারা। এরপর ম্যাচের ৩৯ মিনিটেও আরেকটি গোলের সুযোগ নষ্ট করে ক্রুস। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে ম্যাক্স ক্রুসের অ্যাসিস্টে গোল করেন টনি ক্রুস। ফলে, ১-০ গোলের লিড নেয় জার্মানি। কিন্তু যোগকরা অতিরিক্ত সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল করে বসে আয়ারল্যান্ড। জেফ হেনড্রিকের অ্যাসিস্টে জন ও’সেয়া জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়েরকে ফাঁকি দিয়ে গোল আদায় করে নেন। জয় হাতছাড়া করে ১-১ গোলের ড্র নিয়েই তাই জার্মানিকে মাঠ ছাড়তে হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud