পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিলুপ্ত ১৬২ ছিটের পুরনো নথি বিনিময়

Posted on August 10, 2015 | in জাতীয় | by

লালমনিরহাট: বাংলাদেশ ও ভারতীয় ভূখণ্ডে যুক্ত হওয়া বিলুপ্ত ১৬২ ছিটমহলের জমির পুরনো নথিপত্র বিনিময় করেছে উভয় দেশ। এসব নথির মধ্যে আছে এতদিন বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি এবং ভারতের ভেতরে থাকা ৫১টি বাংলাদেশি ছিটমহলের পুরনো রেকর্ডসহ অন্যান্য কাগজপত্র।sitmohol (1)

সোমবার দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতের চ্যাংরাবান্ধায় দুই দেশের যৌথ বৈঠক শুরুর আগে এসব নথি বিনিময় করা হয়। বৈঠকটি বেলা ১টায় শুরু হয়ে শেষ হয় বিকেল ৬টায়।

এ সময় বাংলাদেশের অভ্যন্তরে ভারতে থাকা বিলুপ্ত ১১১টি ছিটমহলের জমির পুরনো নথি প্রদান করা হয়েছে বাংলাদেশকে। বিপরীতে বাংলাদেশ ভারতকে দিয়েছে এতদিন সেখানে থাকা ৫১টি ছিটমহলের জমির কাগজপত্র।

এর আগে দুপুরে বৈঠকে অংশ নিতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশি ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যায়। লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে সেখানে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন- কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ের জেলা প্রশাসকসহ অন্যরা।

ভারতের পক্ষে ছিলেন- কোচবিহারের ডিসি ডি উলাঙ্গা নাথানসহ অন্যান্য কর্মকর্তারা। ভারত-বাংলাদেশ জয়েন্ট কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৈঠক শেষে ফিরে লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, বৈঠকে জমির নথি বিনিময় ছাড়াও বিলুপ্ত ভারতীয় ছিটমহলের যে ৯৭৯জন বাসিন্দা সেদেশে ফিরে যেতে নাম নিবন্ধন করেছেন তারা কবে কিভাবে যাবেন এবং যে সকল আবেদনকারী তাদের আবেদন বাতিল করার আবেদন করেছেন তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া ২০১১ সালের যৌথ জরিপে বাদ পড়াদের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud