পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিদ্যুৎ প্রকল্পে ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

Posted on November 19, 2014 | in জাতীয় | by

power_grid201208011325511স্টাফ রিপোর্টার : কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে হতে যাওয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পের প্রায় ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলা হয়েছে।
মামলায় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসকসহ (রাজস্ব) ২৮ জনকে আসামি করা হয়েছে।
মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৃত নুর আহমদ সিকদারের ছেলে একেএম কায়সারুল ইসলাম চৌধুরী বাদি হয়ে বুধবার মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক)নির্দেশ দিয়েছেন।
মামলার বাদীপরে আইনজীবী ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মোস্তাক আহমদ সাংবাদিকদের জানান, মামলাটি আমলে নিয়ে ওই আদালতের সিনিয়র স্পেশাল জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার এ বিষয়ে তদন্ত করতে মামলাটি দুদকে প্রেরণের আদেশ দিয়েছেন।
আগামী ২০১৫ সালের ১৫ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা জন্যও নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud