পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘বিদেশে মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী’

Posted on September 28, 2014 | in রাজনীতি | by

11_Mirza-Fakhrul-Islam-Alamgir_round-table_180614_0002স্টাফ রিপোর্টার: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিদেশে গিয়ে দেশের জনগণের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত নাকি দেশে সহিংসতা চালিয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার। প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানান তিনি। আজ বিকালে জাতীয় প্রেস ক্লাবে জিসাসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মননা ও জিয়াস্বর্ণ পদক-২০১৪’ প্রদান এবং ‘বর্তমান পেক্ষাপটে দেশপ্রেমিক জনগণের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে মির্জা আলমগীর বলেন, বিএনপি সন্ত্রাসী দল নয়, সন্ত্রাসী দল হলো আওয়ামী লীগ। বিএনপি হলো উদার রাজনৈতিক দল। কিন্তু সরকার বিএনপিকে উদার রাজনীতি করতে দেয় না। তিনি বলেন, গত ৫ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে তিন মাসের আন্দোলনে বিএনপির ৫০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৬৫ জন নেতাকর্মীকে গুম করা হয়েছে। এখনও এসব নেতাকর্মীদের হদিস পাওয়া যায়নি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ অবৈধ সরকার যতই নির্যাতন করুক মানুষ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। মানুষের মৌলিক অধিকারের আন্দোলন থেকে দমিয়ে রাখতে পারবে না। তারা তাদের অধিকার ফিরিয়ে আনতে অবিলম্বে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। যার মাধ্যমে সরকার ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিতে বাধ্য হবে। মির্জা আলমগীর বলেন, ইতিহাসে কোন স্বৈরাচার শাসক টিকে থাকতে পারেনি। এ সরকারও পারবে না। গণআন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো। জিসাসের সভাপতি আবু হাশেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud