May 8, 2026
বিদায় এবার। আজ থেকে নির্বাসনে যাচ্ছে সে। ১১ বছর সারা বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানোর পর এবার তার জানলা চিরতরে বন্ধের পালা। আজ থেকে মাইক্রোসফটের জনপ্রিয়তম অপরেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি’র উপর পর্দা নেমে যাচ্ছে। সফটওয়্যার জায়েন্ট মাইক্রোসফট আজ থেকে তাদের সবচেয়ে বেশি দিন ধরে চলা অপরেটিং সিস্টেমকে সম¯ত্ম রকম টেকনিক্যাল সাপোর্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে।
৮ই এপ্রিল মঙ্গলবার থেকে উইনডোজ এক্সপি গ্রাহকরা আর কোনও সিকিউরিটি আপডেটস, হটফিক্সেস, বিনামুল্যে বা মূল্যের বিনিময়ে সাপোর্ট অপশন বা অনলাইন টেকনিক্যাল কন্টেন্ট, আপডেটস পাবেন না। ২০০১ সালের অক্টোবর মাস থেকে পথ চলা শুরু করেছিল উইন্ডোজ এক্সপি। মাইক্রোসফটের সাম্প্রতিকতম অপরেটিং সিস্টেম উইনডোজ ৮.১ আসার আগে এক্সপি’র তিনটি ভার্সন সারা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। গ্রাহকরা উইনডোজ এক্সপি সার্ভিস প্যাক থ্রি এতদিন পর্যšত্ম ব্যবহার করতে পারতেন।
৮ এপিল থেকে এক্সপি’র জন্য মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়ালের সম¯ত্ম রকম অটোম্যাটিক আপডেট দেওয়াও বন্ধ করছে বিল গেটসের কোম্পানি। এই সাপোর্ট বন্ধ হয়ে যাওয়ার পরও যারা এক্সপি ব্যবহার করবেন তারা সহজেই সাইবার ক্রাইমের শিকার হতে পারেন।
সূত্র : ইন্টারনেট