April 4, 2026
বিনােদন ডেস্ক: জনপ্রিয় সঙ্গীতশিল্পী বালাম ও তার বোন জুলি দীর্ঘ পাচ বছর পর নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন । জানা গেছে এরই মধ্যে তারা অ্যালবামের কাজ শুরু করেছেন। নতুন বছরে অ্যালবামটি প্রকাশিত হবার কথা রয়েছে। এই প্রসঙ্গে বালাম বলেন, ‘ভক্ত-শ্রোতাদের অনুরোধেই অ্যালবামটি তৈরি করছি। এরই মধ্যেই বেশ কয়েকটি গানের সুর-সঙ্গীত তৈরি করা হয়েছে। তবে গানগুলোর রেকর্ডিং এখনো শুরু করিনি। দ্বৈতগানের পাশাপাশি এতে আমার ও জুলির একক গানও থাকবে।’ তিনি আরও বলেন সর্বমোট ৮টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হবে। সবগুলো গানের সুর-সঙ্গীতই করছেন বালাম নিজে। এর আগে ২০০৯ সালে সর্বশেষ বাজারে আসে তাদের অ্যালবাম ‘স্বপ্নের পৃথিবী’। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও নতুন কোনো অ্যালবামে তাদের পাওয়া যায়নি।