February 18, 2026
ঢাকা: রাজধানীর বাড্ডা জেনারেল হাসপাতালের পেছনে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার দুপুর পৌনে ২টার দিকে জেনারেল হাসপাতালের পেছনে মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহত দু’জনই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে।
আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।