পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাড্ডায় আ’লীগের অন্তর্দ্বন্দ্বে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৩

Posted on August 14, 2015 | in রাজনীতি | by

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার রাতে রাজধানী মধ্যবাড্ডায় আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় শুক্রবার সকালে আরও একজন নিহত হয়েছেন।
নিহতের নাম মাহমুবুর রহমান গামা। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ সাংস্কৃতিক সম্পাদক । ইউনাইটেড হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় শুক্রবার সকল পৌনে ১০টার দিকে মারা যান তিনি।Badda_Deadbody
এর আগে এ ঘটনায় বাড্ডা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সামসু মোল্লা এবং সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মানিক নিহত হন।
এছাড়া গুলিবিদ্ধ যুবলীগ নেতা আল আমীন রাজধানীর ইউনাইডেট হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনার ধারাবাহিকতায় হামলার ঘটনা ঘটেছে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে ঝুট ব্যাবসা নিয়ন্ত্রন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আরও বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে ঘটনা তদন্ত করা হচ্ছে।
স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাতে মধ্য বাড্ডা আদর্শনগর আল সামি হাসপাতালের পাশে একটি পানির পাম্পে বসে ১৫ আগস্ট নিয়ে আলোচনা করছিলেন তারা। এসময় ৪/৫জন যুবক এলেপাথারি গুলি ছুঁড়লে ৪ জন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ অবস্থায় তাদের গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে মানিক ও শামসু মোল্লা’র মৃত্যু হয়। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান বেশ করেয়কটি বিষয়কে সামনে রেখে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারে নি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud