পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলামটরের হামলায়ও পাল্টাপাল্টি হত্যাচেষ্টার মামলা

Posted on April 23, 2015 | in রাজনীতি | by

এস এম নাহিয়ান: রাজধানীর বাংলামটরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে।11151028_366835110194132_7857145300305942946_n 11182032_366835023527474_8864563068020835964_n
বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনা থানায় মামলা দুটি রেকর্ড করা হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মসিউর রহমান মামলার দায়েরের কথা জানান।
থানা সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম বাদী হয়ে ৪০-৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
অন্যদিকে আ.লীগের পক্ষে শাহবাগ থানার ২০নং ওয়ার্ড ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক বাবু হাসান অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা করেন।
উভয় মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud