May 7, 2026
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) কোম্পানি ২০১২ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, বাংলাদেশ শিপিং কর্পোরেশণের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহো্ল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি ১০০ টাকার শেয়ারে বিনিয়োগকারীরা ১০ টাকা নগদ লভ্যাংশ পাবেন।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৮ মে, বেলা ১১টায় শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুনসি অডিটোরিয়াম, চট্টগ্রাম বন্দর এলাকা, চট্টগ্রামে। আগামী ৬ মার্চ এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
৩০ জুন ২০১২ পর্যন্ত হিসেব অনুযায়ী কোম্পানির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪৬ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭৭ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ৫৬৫ দশমিক ৮২ টাকা।
এছাড়া কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির সম্পদ ও মোট দায়ের পুনঃমূল্যায়ন অনুমোদন করেছে। পুনঃমূল্যায়নের পর কোম্পানির মোট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১০১ কোটি ২৩ লাখ ৮৬ হাজার ৯২৩ টাকা এবং মোট দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৮৬ কোটি ৩ লাখ ৫ হাজার ৪৪১ টাকা।
কোম্পানির মোট নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ৯১৫ কোটি ২০ লাখ ৮১ হাজার ৪৮২ টাকা। এতে শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়ায় ১ হাজার ১০৬ দশমিক ১৩ টাকা।