পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশে তরুণ-তরুণীর সংখ্যা চার কোটি ৭৬ লাখ

Posted on November 18, 2014 | in জাতীয় | by

ঢাকা : বাংলাদেশে ১০ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীর সংখ্যা চার কোটি ৭৬ লাখ। তারা মোট জনসংখ্যার ৩০ শতাংশ। এরাই বাংলাদেশের ভবিষ্যৎ​নির্ধারণ

10151182_971995396161279_4322115055515517869_n 10593083_971995366161282_2566363125985601870_n 10626660_971995416161277_5405584058612290073_n 10712755_971995419494610_3028285636351094986_n

করবে এবং নেতৃত্ব দেবে। এদের শিক্ষা ও সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বার্ষিক জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য দেওয়া হয়। প্রতিবেদনে জানানো হয়, বিশ্বে তরুণ-তরুণীর সংখ্যা ১৮০ কোটি। এদের সহজাত অধিকার ও মানবাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। এদের একটি বড় অংশ এখনো স্কুলে যায় না, একটি বড় অংশ এখনো বেকার। ১৮ বছর হওয়ার আগেই প্রতিদিন পৃথিবীতে ৩৯ হাজার বালিকার বিয়ে হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনএফপিএর এ দেশীয় প্রতিনিধি আর্জেন্টিনা মেটাভেল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, পপুলেশন কাউন্সিলের এ দেশীয় পরিচালক ওবায়দুর রব প্রমুখ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud