পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দল ঘোষণা

Posted on October 31, 2015 | in খেলাধুলা | by

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।

১৬ সদস্যের এই দলে ফিরেছেন লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রেগিস চাকাবভাও।

আগামী ৭ নভেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া সীমিত ওভারের এই সিরিজে জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দেবেন এল্টন চিগুম্বুরা।Zimbabwe21446232283

কিছুদিন আগে হারারেতে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়ে খেলা চাকাবভা। ওই ম্যাচের পারফরম্যান্স চাকাবভার দলে ফেরার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। আর ক্রেমার গোঁড়ালির ইনজুরি কাটিয়ে ফিরেছেন।

কদিন আগে ঘরের মাঠে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে জিম্বাবুয়ে। আফগানদের বিপক্ষে সিরিজ হারের হতাশা জিম্বাবুয়ে দ্রুতই কাটিয়ে উঠবে বলে বিশ্বাস দলটির নির্বাচক প্যানেলের আহ্বায়ক কেনয়ন জিয়েহলের।

দল ঘোষণার পর তিনি বলেন, ‘আমরা সিনিয়র জাতীয় দল নির্বাচন করেছি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের হতাশা আমরা দ্রুতই কাটিয়ে উঠব বলে বিশ্বাস করি। বাংলাদেশে গিয়ে দেখিয়ে দেব যে, আমরা প্রতিযোগিতা করতে সক্ষম।’

এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে দল :
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, চামু চিভাবা, টেন্ডাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জংউই, নেভিল মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুমবামি, তাউরাই মুজারাবানি, জন নিউম্বু, তিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার ও শেন উইলিয়ামস।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud