পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বনানীতে ৬ বছরের শিশু ধর্ষিত

Posted on January 5, 2016 | in সারা দেশ | by

rape02ঢাকা: রাজধানীর বনানী থানার মহাখালী দক্ষিণ পাড়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। শিশুটির মা জানান, তিনি গার্মেন্টসে চাকুরি করেন এবং শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজ করেন। শিশুটি মহাখালীর একটি স্কুলে নার্সারিতে পড়ে। সোমবার সকালে মা-বাবা কাজে গেলে প্রতিবেশী ভাড়াটিয়া লুৎফর (২২) শিশুটিকে বাসায় ডেকে নেয় এবং ঘরের দরজা বন্ধ করে ধর্ষণ করে। পরে শিশুটি আহত অবস্থায় বাসায় আসে এবং দুপুরে তার বাবা বাসায় ফেরার পর ঘটনা জানায়। তার মা-বাবা বিকালে বনানী থানায় অভিযোগ নিয়ে যান। ঘটনার পর থেকে লুৎফর পালাতক আছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud