পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বদলে গেলো শাকিবের দুই ছবির নাম

Posted on September 25, 2014 | in বিনোদন | by

SAHED KHAN (334)ডেস্ক রিপোর্ট : বদলে গেলো শাকিবের দুই ছবির নাম ংযধশরন শযধহ ১ঢাকা: শাকিব খান মানেই ব্যবসা সফল ছবি, এধারণা দীর্ঘদিন ধরে চলে আসছে। তাই ঈদের সময় তার ছবি নিয়ে রীতিমতো ইঁদুর বিড়াল দৌড়ে নামেন প্রযোজক-পরিচালক থেকে শুরু করে প্রেক্ষাগৃহ মালিকরা পর্যন্ত। কিন্তু ছবির নাম নিয়ে কেউ মাথা ঘামান না। এবারই প্রথম শাকিব খান অভিনীত দুটি ছবির নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে নজরুল ইসলাম খান পরিচালিত ‘মনের ঠিকানা’ ছবির নাম পরিবর্তন করে ‘কঠিন প্রতিশোধ’ রাখা হয়েছে। কারণ হিসেবে পরিচালক বলেন,‘বেশ কিছুদিন ছবিটির শুটিং বন্ধ ছিল। কিন্তু যখনই মুক্তি দেয়ার জন্যে দ্রুত কাজ শেষ করলাম তখন নামটি পরিবর্তনের প্রযোজনীয়তা অনুভব করলাম।’ শাকিব-অপু জুটি অভিনীত এই ছবিটির শুটিং প্রায় দুই বছর ধরে আটকে ছিল। কিন্তু যখনই শোনা গেল ঈদে শাকিবের কোন ছবি আসছে না, ঠিক তখনই ছবিটির বাকি অংশের কাজ শেষ করার তোড়জোড় শুরু হলো। এমন কি মুক্তি দেওয়ার জন্য ৮ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১২ দিন থাইল্যান্ডে ছবিটির চিত্রধারণ করে কাজ শেষ করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার ছবিটি সেন্সর বোর্ডের কাছে জমা দেয়া হয়েছে বলে বাংলামেইলকে নিশ্চিত করেছেন পরিচালক। সবকিছু ঠিকঠাক থাকলে ঈদেই ছবিটি মুক্তি দেয়া হবে। অন্যদিকে শাকিব অভিনীত ‘শোধ’ ছবির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সেরা নায়ক’। ওয়াকিল আহমেদ পরিচালিত ছবিটির শুটিং শুরু হয় রোজার ঈদের কিছুদিন আগে। তারপর কিছুদিন শুটিং বন্ধ থাকার পর সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। ‘সেরা নায়ক’ ছবিটিও এবার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন অপু বিশ্বাস।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud