April 20, 2026
বগুড়া: বগুড়ার শাজাহানপুর থানাধীন বগুড়া-ঢাকা মহাসড়কে শনিবার দুপুরে কমপক্ষে ১৫টি গাড়ি ভাঙচুর করেছেন অবরোধকারীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ১৫ থেকে ১৬ রাউন্ড ফাকা গুলি ও টিয়ারসেল ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে মহাসড়কের মাঝিরা বন্দরসহ পারুনী ঘাট থেকে রাধারঘাট পর্যন্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে আটকে পড়া গাড়ি পার করে দেওয়ার চেষ্টা করছিল। এ সময় সুযোগ বুঝে অবরোধকারীরা এলোপাথারি ঢিল ছুড়ে বাস, ট্রাক ও পিক-আপ ভ্যানসহ কমপক্ষে ১৫টি গাড়ি ভাঙচুর করে। পিকেটারদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ও টিয়ারসেল ছোড়ে। শাজাহানপুর থানার ভার্রপাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল আলম জানান, আইন-শৃঙ্খলা বাহিনী আটকে পড়া গাড়ি পার দেওয়ার সময় সড়কের পাশে অবস্থানরত পিকেটাররা অতর্কিত ঠিল ছুড়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এ সময় পুলিশ ১৫ রাউন্ড ফাকা গুলি ও টিয়ারসেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।