পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফ্রান্সের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন ম্যাক্রোঁ

Posted on June 19, 2017 | in আন্তর্জাতিক | by

ফ্রান্সে ইমানুয়েল ম্যাক্রঁ প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর অনেক বিশ্লেষক মনে করেছিলেন, সংসদ নির্বাচনে তার নতুন রাজনৈতিক দল খুব একটা সুবিধা করতে পারবে না। সেই ধারণা মিথ্যে প্রমাণ করে মাত্র কয়েক সপ্তাহ পর ম্যাকে্রাঁর রাজনৈতিক দল লা রিপাবলিক এন মার্শ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

ফরাসী সংসদ নির্বাচনে ৫৭৭ টি আসনের মধ্যে ৩০০ টিরও বেশি আসন জিততে যাচ্ছে মি. ম্যাক্রোঁর দল এবং তাদের মিত্ররা। যদিও দলটি গঠন হয়েছে মাত্র এক বছর আগে এবং দলের অধিকাংশ প্রার্থীরই রাজনৈতিক কোন অভিজ্ঞতা নেই। এ দলের অন্তত অর্ধেক প্রার্থী জীবনে এই প্রথম রাজনীতিতে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত ষাঁড়ের লড়াইয়ের খেলোয়াড়, রুয়ান্ডার, বৈমানিক, একজন শরণার্থী এবং একজন গণিতবিদ এমন সব প্রার্থী। দলটির প্রার্থীদের মধ্যে ৫০ শতাংশ ছিল নারী।

এই জয়ের ফলে মূলধারার দলগুলো অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে এবং প্রেসিডেন্ট ম্যাক্রঁ তার ইইউ-পন্থী এবং ব্যবসাবন্ধব নীতি বাস্তাবায়নের কর্তৃত্ব পেলেন। যার ফলে সহজেই সংস্কার কাছে হাত দিতে পারবেন ম্যাক্রোঁ।

সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোট প্রদানের হার ছিল ৪২ শতাংশ। গত নির্বাচনের তুলনায় তা বেশ কিছুটা কম।

সংবা“াতারা বলছেন, মি. ম্যাক্রোঁর বিরোধীরা ভোট দিতেই আগ্রহী ছিল না। বিরোধী রক্ষণশীল দল এবং তাদের মিত্ররা হয়তো ১২৫-১৩১ টি আসন পেতে পারে। তবে বিদায়ী সংসদে বিরোধীদের আকার ছিল প্রায় ২০০ টি আসনের।

গত ৫ বছর ফ্রান্সের ক্ষমতায় সমাজতন্ত্রীরা ক্ষমতায় ছিল, সেই দল নির্বাচনে ভরাডুবির পর মাত্র ৪১-৪৯ টি আসন পেতে পারে, যা দলটির ইতিহাসে সর্বনিম্ন।

উগ্র ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পাচ্ছে ৮ টি আসন, তবে তাদের প্রত্যাশা ছিল ১৫ টি আসনে জয়ের।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud