পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফোনে সমাধানের কথা বলেছিলেন মুন!

Posted on May 5, 2015 | in জাতীয় | by

ঢাকা: বাংলাদেশের সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমাধানের পথ খুঁজে বের করতে বলেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত শুক্রবার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে ফোনে মহাসিচব কী বলেছেন সে সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক।472081-sgegypt
গতকাল সোমবার ওয়াশিংটনে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ণ ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘শুক্রবার জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন। শেখ হাসিনার প্রেস সচিব জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনসহ সরকারের সব কর্মকাণ্ডে মহাসচিব সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু নির্বাচনের পর জাতিসংঘের বিবৃতি আমরা দেখেছি এবং পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়াও দেখেছি। তো প্রধানমন্ত্রীকে মহাসচিব ঠিক কী বলেছেন?’
জবাবে স্টিফান ডুজারিক বলেন, ‘আমাদের কাছে কোনো বিবৃতি নেই, যা আপনাদের জানাতে পারি। আমি মনে করি, মহাসচিব ঠিক সেভাবেই তাঁর মত জানিয়েছেন, যেভাবে আমরা এখন ব্যক্ত করছি। তা হলো, বাংলাদেশের সব দলকে নিয়ে আলোচনা করে একটি রাজনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করা।’
গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন জাতিসংঘের মহাসচিব। পরে শেখ হাসিনার প্রেস সচিব জানান, জাতিসংঘের মহাসচিব সদ্য সমাপ্ত সিটি করপোরেশনের নির্বাচন বিষয়ে তাঁর সন্তুষ্টির কথা জানিয়েছেন।
এর আগে গত ৫ এপ্রিল এক বিবৃতিতে সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলের অংশ নেওয়ার সিদ্ধান্তে আশান্বিত হয়েছেন বলে জানান বান কি মুন। নির্বাচন যাতে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এরপর ২১ এপ্রিল ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারের সময় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে বলে গতকাল সোমবার এক ব্রিফিংয়ে জানিয়েছিল জাতিসংঘ।
সিটি নির্বাচনের পরের দিন ২৯ এপ্রিল বাংলাদেশের তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিরোধী দলগুলো যে অভিযোগ জানিয়েছে, তার তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। ওয়াশিংটনে জাতিসংঘের সদর দপ্তরের নিয়মিত মধ্যাহ্ণ ব্রিফিংয়ে এ কথা জানান মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সুত্র….এনটিভি

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud