পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রেম বিড়ম্বনায় ‘আলগা সিদ্দিক’

Posted on October 6, 2015 | in বিনোদন | by

বিনােদন ডেস্ক: জনপ্রিয় টিভি ধারাবাহিক নাটক সিকান্দার বক্সের ‘আলগা সিদ্দিক’ চরিত্রের অভিনেতা শাহনেওয়াজ রিপন প্রেম করছেন। সোমবার নিজের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করে সেই খবর জানালেন। এর পর অনেকেই অভিনন্দনও জানাচ্ছেন তাকে। একজন তো মন্তব্যে লিখেছেন, “এবার ‘সিকান্দার বক্স’ একটু যদি শান্তি পান।”Ripon-01-THEREPORT24

কিন্তু রিপন জানালেন প্রেমে পড়ে নয়, প্রেম বিড়ম্বনা থেকে বাঁচতেই তার এই স্ট্যাটাস। সিকান্দার বক্স নাটকে অভিনয়ের পর থেকেই অনেক তরুণীই তাকে বিরক্ত করছেন। তাদের জন্য ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করলেন। সাগর জাহানের পরিচালনায় ‘সিকান্দার বক্স’ নাটকের একটি চরিত্রের নাম ‘আলগা সিদ্দিক’। ওই চরিত্রে অভিনয় করেন নাট্য সংগঠন দেশ নাটকের কর্মী শাহনেওয়াজ রিপন। ‘আলগা সিদ্দিক’র মাধ্যমে তিনি বেশ পরিচিত পান। ‘সিকান্দার বক্স’ মোশাররফ করিমে সঙ্গে আলগা সিদ্দিকের অভিনয় দারুণ উপভোগ করেন দর্শক।

রিপন বলেন, ‘আলগা সিদ্দিক’ চরিত্রে অভিনয় করছি তিন বছর। সিকান্দার বক্সের ৮টি সিক্যুয়াল নির্মিত হয়েছে। সবগুলোতে আমি অভিনয় করেছি। নাটকটি আমাকে তারকাখ্যাতি এনে দিয়েছে। আবার বিড়ম্বনাও বেড়েছে। অনেক অপরিচিত নাম্বার থেকে ফোন করে কথা বলতে চায়। কোনো কোনো মেয়ে আবার প্রেমের প্রস্তাবও দিচ্ছে। তাই বিড়ম্বনা থেকে বাঁচতে সবাইকে জানালাম প্রেম করছি। সত্যিই কি প্রেম করছেন— এমন প্রশ্নে রিপন বলেন, ‘প্রেম তো করছিই। তবে প্রেমিকার নাম এখনই বলতে চাই না। সময় হলে সবাইকে জানাব।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud