April 22, 2026
বিনোদন ডেস্ক : নতুন প্রেম করার জন্য আমি তৈরি’- সম্প্রতি একটি টক শোতে এভাবেই নিজের মনের কথা প্রকাশ করেছেন শ্যারন স্টোন। ৫৬ বছর বয়সী এই হলিউড তারকা বেশ কয়েক দিন ধরেই একা আছেন। মাঝে অ্যান্টনিও ব্যান্ডেরাসের সঙ্গে নাম শোনা গেলেও বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন ‘বেসিক ইনস্টিংকট’ তারকা। টক শোতে শ্যারনকে ‘প্রেম করছেন কি?’ প্রশ্ন করা হলে শ্যারন বলেন, “না, করছি না, তবে করার জন্য একেবারে প্রস্তুত। আমার সন্তানরা বড় হয়েছে। তাই এখন আমার হাতে প্রেম করার সময় রয়েছে। যখন ওরা ছোট ছিল, ওদের জন্য বেশ সময় দিতে হতো। আমিও ওদের জন্য বরাদ্দ সময়টা অন্য কাউকেও দিতে চাইনি। ফলে প্রেম করার সময় পাইনি।” অ্যান্টনিও সম্পর্কে প্রেমের গুজবকে তিনি ক্ষমাহীন ও ভিত্তিহীন উল্লেখ করে বলেন, “অ্যান্টনিও আমার কাছে ভাইয়ের মতো। আমার তিন সন্তানের জন্মের সময়ও আমার পাশে ছিল। তাই এই গুজব শুধু হাস্যকরই নয়, একেবারে ক্ষমার অযোগ্য।”