February 17, 2026
এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ৫৪ হাজার ৪১২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা কোটায় ২১ হাজার ৯৭৮ এবং সাধারণ কোটায় ৩২ হাজার ৪৩৪ জন। রোববার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ ফল ঘোষণা করেন। মেধা কোটায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি মাসে ২০০ ও সাধারণ কোটার শিক্ষার্থীরা ১৫০ টাকা করে পাবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়েছে। এবারের সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৩৯ হাজার ৪৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছিল ২৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) এ ফল জানতে পারবে শিক্ষার্থীরা।