পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রহরীদের হাত-পা বেঁধে ৭ স্বর্ণের দোকানে ডাকাতি

Posted on October 17, 2015 | in সারা দেশ | by

MONমুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় চারজন নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে রেখে ৭টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা দোকানগুলোর সিন্দুক ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। শুক্রবার গভীর রাতে উপজেলা দিঘিরপাড়া বাজারে এ ঘটনা ঘটেছে। টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, দিঘিরপাড়া বাজারের ৭টি দোকানের মধ্যে ৪টি দোকান থেকে ৮ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। ৩টি দোকানে কোনো স্বর্ণালঙ্কার ছিল না। খবর পেয়ে রাত ৩টার দিকে টঙ্গিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud