পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রধানমন্ত্রীর রংপুরের আসন শূন্য ঘোষণা

Posted on January 16, 2014 | in রাজনীতি | by

imagesঢাকা: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ আসনকে শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। বুধবার গেজেটটি বিজি প্রেস থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি)  পৌঁছায়। গেজেটে বলা হয়, প্রধানমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসন থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করায় ৮ জানুয়ারি থেকে তার নির্বাচিত আসনটি শূন্য ঘোষণা করা হলো। দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ ও  গোপালগঞ্জ-৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর গোপালগঞ্জ-৩ রেখে বাকি আসনটি ছেড়ে দেয়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর পক্ষে এ সংক্রান্ত একটি চিঠি ৮ জানুয়ারি ইসি সচিবালয়ে পাঠানো হয়। শেখ হাসিনার নিজ হাতে লেখা চিঠিটি নিয়ে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী-২ সেলিনা রহমান। বুধবার আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud