May 26, 2026
নিউজ,ঢাকা: বিচারাঙ্গন নিয়ে কলাম প্রকাশ করার পর সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৫ জানুয়ারি দুই সাংবাদিককে আদালতে হাজির হয়ে প্রকাশিত কলামের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
দুপুরে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনে নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। তলবের পাশাপাশি মতিউর রহমান ও মিজানুর রহমান খানের বিরুদ্ধে রুলও জারি করেছেন আপিল বিভাগ। রুলে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা যাবে না- তা জানতে চাওয়া হয়েছে।
প্রথম আলোতে ‘প্রধান বিচারপতিকে বেছে নেওয়া’ শিরোনামে কলাম লেখেন মিজানুর রহমান খান। এটি তুলে ধরে ব্যারিস্টার সিরাজুম মুনিরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এ সংক্রান্ত আবেদন করার পর তলবাদেশ ও রুল জারি করেন আপিল বিভাগ।
দেওয়ার আগে জ্যেষ্ঠ আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, আজমালুল হোসেন কিউসি ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মতামত জানতে চান আদালত।