পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রথমে কারাগারে পাঠানোর আদেশ, পরে জামিন

Posted on August 6, 2015 | in জাতীয় | by

1422875136নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে বাড্ডা থানার নাশকতা মামলায় পুনর্বিবেচনায় জামিন মঞ্জুর করেছেন আদালত। এর আগে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ সময় ফালু অসুস্থ হয়ে পড়েন। সেই আদেশের পর ফালুকে পাঠানো হয়েছিল আদালতের গারদখানায়। পরে তার আইনজীবীরা ফালুকে ‘অসুস্থ বিবেচনায়’ ফের জামিনের আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে বৃহস্পতিবার দুপুরে আত্মসমর্পণ করে আইনজীবী জয়নাল আবেদিন মেজবার মাধ্যমে জামিনের আবেদন জানান ফালু। এই মামলার চার্জশিট আনা না পর্যন্ত তাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। চার্জশিট আসার পর তিনি বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বাড্ডা থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির নাশকতার এ মামলা দায়ের করেন। এরপর ২৭ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই আক্তারুজ্জামান সরকার ফালুসহ ৬০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud