পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রতিবন্ধীদের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

Posted on April 1, 2014 | in জাতীয় | by

HD (157)ঢাকা : সরকারের পাশাপাশি দেশি-বিদেশি সংস্থা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও বিত্তবানদের প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের ন্যায় ২ এপ্রিল ২০১৪ বাংলাদেশেও সপ্তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল অটিস্টিক ও প্রতিবন্ধী ব্যক্তি, অটিস্টিক শিশু-কিশোর, তাদের পরিবার ও পরিচর্যাকারীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।

তিনি আরও বলেন, আমরা প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি প্রদান, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল স্থাপন, ঢাকার মিরপুরে জাতীয় বিশেষ শিক্ষাকেন্দ্র স্থাপন, সরকারি চাকুরিতে কোটা সংরক্ষণ, ৬৪ জেলায় ৬৮টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিজম রিসোর্স সেন্টার স্থাপন করেছি। দেশব্যাপী প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে সকল প্রতিবন্ধীর সমঅধিকার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

দিবসটি পালনের মধ্য দিয়ে অটিস্টিকসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে বলেও মত দেন তিনি। এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ‘অটিজম সচেতনতা বৃদ্ধিতে আমরা সবাই’।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud